প্রিয় RPESF পরিবারের সদস্যগণ,

নতুন বছর ২০২৫ এর শুভেচ্ছা। আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। গত বছর আমরা কিছু সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সম্মুখীন হলেও, অনেক গুরুত্বপূর্ণ সাফল্যও অর্জন করেছি। তবে সামনে আরও বড় সুযোগ এবং চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে।

আমাদের প্রতিটি সদস্যের অবদান ও উদ্যোগই সংগঠনের অগ্রগতির মূল শক্তি। আসুন, আমরা একে অপরকে সহায়তা করি এবং সংগঠনের প্রতি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি। একত্রে আমরা RPESF কে আরও উন্নত ও ইতিবাচকভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আমি বিশ্বাস করি, আমরা একসাথে আরও বড় সাফল্য অর্জন করতে পারব। ইনশাআল্লাহ।

এই নতুন বছরে, আপনাদের সকলের জন্য রইল শুভেচ্ছা।
শুভ নববর্ষ- ২০২৫।

শুভেচ্ছান্তে,
খন্দকার কামরুল ইসলাম
সাধারণ সম্পাদক, RPESF

rpesf

All the graduates of Rajshahi Polytechnic Institute are eligible to be a proud member of RPESF. It's a nonpolitical & nonprofitable organization.

সাম্য

RPI এলামনাই এসোসিয়েশন "বার্ষিক মিলনমেলা ২০২২" এর র‍্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার RPESF এর সৌজন্যে "৪৩ ইঞ্চি স্মার্ট টেলিভিশন" RPI এলামনাই এসোসিয়েশনের নিকট হস্তান্তর।

সহমর্মিতা

পারস্পারিক শ্রদ্ধাবোধ সহমর্মিতা ও কল্যাণমুখী আগ্রহ সৃষ্টির জন্যই রাপই এর সাবেক ছাত্র এর আগ্রহের প্রেক্ষিতে RPESF নির্বাহী কমিটি কিছুদিন পূর্বে চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুরের একজন দুস্থ প্যারালাইসিস মহিলাকে একটি হুইল চেয়ার দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন

বন্ধুত্ব

RPESF সদস্য পরিবারদের সঙ্গে ফ্রেমে বন্দী।